ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

বিশ্ব শিশুদিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

বিশ্ব শিশুদিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

বিবিধ

বিশ্ব শিশুদিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক চিত্রপ্রদর্শনী

Shabbir Shawon

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে নভেম্বর ২০২৬ ০৭:৫৮:২৩ অপরাহ্ন

শিশুর হাসি, স্বপ্ন আর শৈশব যখন যুদ্ধ, সহিংসতা ও ধ্বংসযজ্ঞের নির্মমতায় থমকে যায়, তখন শিল্প হয়ে ওঠে প্রতিবাদ, বেদনা ও স্মৃতি সংরক্ষণের শক্তিশালী মাধ্যম। ইরানের মিনাব, ফিলিস্তিনের গাজা এবং জুলাইয়ের শহীদ শিশুদের স্মরণে বিশ্ব শিশুদিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্মারক চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক এ আয়োজন করেছে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সিলসিলা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

আয়োজকরা বলেন, প্রদর্শনীতে শিল্পকর্মের মাধ্যমে যুদ্ধ, সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের শিকার শিশুদের জীবন, স্বপ্ন, বেদনা এবং প্রতিরোধের চিত্র তুলে ধরা হয়।

 

পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা প্রকাশের সুযোগ তৈরি করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রদর্শনী শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে নতুন করে সচেতনতা তৈরি করবে। একই সঙ্গে শিল্পের ভাষায় যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে মানবিক প্রতিবাদ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে ‘প্রতিরোধের শিশুরা’  শীর্ষক আয়োজন।

আরও পড়ুন