ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পিরোজপুরে দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় নিহত এক, আহত ৪

পিরোজপুরে দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় নিহত এক, আহত ৪

সারা বাংলা

পিরোজপুরে দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় নিহত এক, আহত ৪

পিরোজপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

পিরোজপুরে বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে শান্ত (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া ব্রিজের কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়।

 

নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- কাউখালী উপজেলার পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মো. মাহফুজুর রহমান (২৫), একই উপজেলার বাবর মাঝির ছেলে সুনান মাঝি ও সাজিদ (২৩) এবং পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া এলাকার মধুর ছেলে জয় (২৬)।

 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন আরোহী কাউখালীর উদ্দেশে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। এর মধ্যে শান্তকে খুলনা মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া ব্রিজে একটি দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের জেলা হাসপাতালে নিয়ে আসেন। এ ছাড়া আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে তিনি জানতে পারেন।

 

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাদেরও প্রাথমিক চিকিৎসা শেষে খুলনায় পাঠানো হয়।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন