ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হরমুজে নিয়ম ভঙ্গ করে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে তিন ট্যাঙ্কারে আগুন

হরমুজে নিয়ম ভঙ্গ করে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে তিন ট্যাঙ্কারে আগুন

আন্তর্জাতিক

হরমুজে নিয়ম ভঙ্গ করে যাওয়ার সময় মাইন বিস্ফোরণে তিন ট্যাঙ্কারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সমুদ্র মাইনের (নেভাল মাইন) আঘাতে তিনটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা (IRNA) এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি’র বিবৃতিতে দাবি করা হয়েছে, নিয়ম ভঙ্গ করে অননুমোদিত রুট দিয়ে যাওয়ার সময় ওই তিনটি ট্যাঙ্কার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় ট্যাঙ্কারগুলোকে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ও পাহারা (এসকর্ট) দেওয়া হচ্ছিল; তবে মার্কিন সহায়তা এই দুর্ঘটনা রোধ করতে ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

হুঁশিয়ারি উচ্চারণ করে আইআরজিসি জানায়, ‘হরমুজ প্রণালী অননুমোদিত রুট পরীক্ষা করার কিংবা সামুদ্রিক সতর্কতা উপেক্ষা করার জায়গা নয়।’ বিবৃতিতে জাহাজের মালিক, কমান্ডার এবং শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর সুরক্ষা বা পাহারা আইআরজিসি নৌবাহিনীর ট্রাফিক কন্ট্রোল সেন্টারের নির্দেশনা ও সামুদ্রিক বিধিবিধান মেনে চলার বিকল্প হতে পারে না।

 

এ ছাড়া যেকোনো অননুমোদিত রুট ব্যবহার এবং জারি করা সতর্কবার্তা অমান্য করাকে আইন লঙ্ঘন ও ‘আগ্রাসী শক্তির সাথে সহযোগিতা’ হিসেবে গণ্য করা হবে এবং ঘোষিত নিয়ম অনুযায়ী এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় ইরানের এই এলিট বাহিনী। তবে ইরানের এই দাবির বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

 

এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী ও এর আশপাশের এলাকায় জাহাজে হামলার ঘটনা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রিটিশ রয়্যাল নেভির অধিভুক্ত ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের (ইউকেএমটিও) তথ্যমতে, গত অক্টোবরে হরমুজ প্রণালী, পারস্য উপসাগর ও ওমান উপসাগর এলাকায় ৩০টিরও বেশি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে এবং চলতি নভেম্বরের রোববার পর্যন্ত অন্তত ২২টি হামলার খবর পাওয়া গেছে।

 

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন