ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তের কাছে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য

বাংলাদেশ সীমান্তের কাছে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য

আন্তর্জাতিক

বাংলাদেশ সীমান্তের কাছে চোরাকারবারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক নদে ভেসে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কনস্টেবল কে ভেনু।

সোমবার ভোরে কাটিগড়া এলাকার হরিনগর সীমান্তচৌকির কাছে এ ঘটনা ঘটে।

 

চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর গতিবিধির খবর পেয়ে তাঁদের আটক করতে হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল ভেনুকে পাঠানো হয়। দুই বিএসএফ সদস্য থামতে বললে সন্দেহভাজনরা বরাক নদে ঝাঁপ দেন বলে অভিযোগ। তাঁদের ধাওয়া করতে দুই সদস্যও পানিতে নামেন। যাদব তীরে ফিরতে পারলেও ভেনু স্রোতে ভেসে যান।

 

অন্ধ্র প্রদেশের বাসিন্দা ভেনুর খোঁজে আসামের রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী নদে তল্লাশি শুরু করে। বিএসএফ ও কাটিগড়া থানার পুলিশও অভিযানে যোগ দেয়। সোমবার রাত পর্যন্ত ভেনুর সন্ধান মেলেনি।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন