ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিকে ‘পলিটিক্যাল স্টান্ট’ হিসেবে অভিহিত করেছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শামা ওবায়েদ উল্লেখ করেন, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন এবং এখন সাধারণ নেতাকর্মীদের বিপদে ফেলার পাঁয়তারা শুরু হয়েছে। তিনি বলেন, ‘এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় একদম পরিষ্কার। উনি ফিরে এলে গ্রেপ্তার হয়ে জেলে যাবেন এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। বাকি আইনি প্রক্রিয়াগুলো আইন মন্ত্রণালয় দেখছে এবং তারাই এ বিষয়ে বিস্তারিত বলবে।’

 

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে কোনো ব্যক্তি দণ্ডিত ও দোষী সাব্যস্ত হলে সরকার তাকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা এ ধরনের কোনো নথি দিতে বাধ্য নয় এবং এ ক্ষেত্রে সংবিধানের কোনো ব্যত্যয় ঘটবে না। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনকেও বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানেই যাবেন, সেখানেই গ্রেপ্তার হবেন।’

 

রয়টার্সের এক প্রতিবেদনে দেশে ফিরতে শেখ হাসিনা বিমান চেয়েছেন বলে যে তথ্য এসেছে, সে প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে পালিয়ে থাকা অন্য যেকোনো আসামির ব্যাপারে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ব্যাপারেও একই অবস্থান। রয়টার্সের বিমান পাঠানোর কোনো এখতিয়ার নেই উল্লেখ করে তিনি স্পষ্ট করেন, প্লেন, হেলিকপ্টার, বাস, গাড়ি বা রিকশা পাঠানোর বিষয়ে কারো সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো কথা হয়নি।

 

 

আরও পড়ুন