ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেট নগরবাসী, রাস্তায় মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেট নগরবাসী, রাস্তায় মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

সারা বাংলা

মশার যন্ত্রণায় অতিষ্ঠ সিলেট নগরবাসী, রাস্তায় মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, সিলেট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

সিলেট মহানগরে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জিন্দাবাজার ও ঐতিহাসিক কোর্ট পয়েন্ট হয়ে সিটি পয়েন্ট পর্যন্ত মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা বের করা হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, একদিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব, অন্যদিকে মশার অসহনীয় যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। পাশাপাশি মহানগরীর ফুটপাত ও সড়ক অবৈধ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

 

বক্তারা লোকদেখানো উচ্ছেদ অভিযানের পরিবর্তে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সিলেট সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন