ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

এসএসসিতে বোর্ডপ্রতি ১০০ মেধাবীকে ল্যাপটপ দেবে সরকার

এসএসসিতে বোর্ডপ্রতি ১০০ মেধাবীকে ল্যাপটপ দেবে সরকার

বাংলাদেশ, জাতীয়

এসএসসিতে বোর্ডপ্রতি ১০০ মেধাবীকে ল্যাপটপ দেবে সরকার

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ১১টি শিক্ষা বোর্ডের ১০০ জন করে মোট ১ হাজার ১০০ জনকে ল্যাপটপ দেবে সরকার। বোর্ডভিত্তিক মেধাতালিকায় ১০০তম শিক্ষার্থীর সমান নম্বর পাওয়া অন্যদের জন্য আরও ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হয়েছে। সব বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের প্রতিটিতে ১০০ জনের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ জন, মানবিক থেকে ৩০ জন ও ব্যবসায় শিক্ষা থেকে ২০ জনকে বাছাই করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালের পরীক্ষার্থীসংখ্যার অনুপাতে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিলের বিজ্ঞান, মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় নিয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। এতে আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।


শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পর্যায়ক্রমে কর্মসূচির পরিসর বাড়ানো হবে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদেরও এ ধরনের প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন