ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে

হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে

রাজনীতি

হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ফের ৫ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আদালত সূত্রে জানা যায়, এদিন বেলা আড়াইটার দিকে সাঈদ খোকনকে আদালতের এজলাসে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে পুনরায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে তদন্ত কর্মকর্তা রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন এবং রাষ্ট্রপক্ষও রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

এর আগে গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই একই মামলায় পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। প্রথম দফার রিমান্ড শেষে তাকে আজ আবার আদালতে তোলা হয়।

 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নেওয়া কিশোর আবদুল মোতালিব গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়েছে। সাঈদ খোকন এই মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন