ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

বিবিধ

সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ভূষিত হয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজাকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে এই সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ওয়ালটনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ও ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এই অনুষ্ঠানে দেশের করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে মোট ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়।

 

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে মোহাম্মদ রায়হান বলেন, ‘ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং আমাদের কোটি কোটি ক্রেতার আস্থা এই অর্জনের ভিত্তি। আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

 

তিনি আরও বলেন, ‘দেশের সাধারণ ক্রেতাদের নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন আমাদের সহকর্মীরা-এই স্বীকৃতি তাদেরও প্রাপ্য। আমাকে এ সম্মাননায় ভূষিত করার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সি-স্যুট অ্যাওয়ার্ডসের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ক্রেতাদের জন্য আমাদের পণ্য ও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।’

 

সংশ্লিষ্টরা জানান, করপোরেট নেতৃত্বে ওয়ালটনের এই সাফল্যের ধারাবাহিকতা বেশ দীর্ঘ। এর আগে ২০২৫ সালে সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার পান।

 

এছাড়া ২০২৪ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত আসরে বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবদানের জন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এমডি এস এম মাহবুবুল আলম ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কারে ভূষিত হন। এর আগে ২০২২ সালে প্রথম আসরে প্রতিষ্ঠানটির তৎকালীন এমডি ও সিইও গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছিলেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন