ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নরসিংদীতে উদ্বোধনী ফলকে বিভাগীয় কমিশনারের নামের পাশে স্ত্রীর নাম, তীব্র সমালোচনা

নরসিংদীতে উদ্বোধনী ফলকে বিভাগীয় কমিশনারের নামের পাশে স্ত্রীর নাম, তীব্র সমালোচনা

বাংলাদেশ, সারা বাংলা

নরসিংদীতে উদ্বোধনী ফলকে বিভাগীয় কমিশনারের নামের পাশে স্ত্রীর নাম, তীব্র সমালোচনা

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

নরসিংদীতে ‘ঐতিহ্য’ উদ্বোধনী নামফলকে বিভাগীয় কমিশনারের পাশে নিজের স্ত্রীর নাম নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর সেটি উদ্বোধন না করেই অন্য আরেকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম (বর্তমানে পরিত্যক্ত) গাড়িটিকে ইতিহাসের সাক্ষী এবং ঐতিহ্যের ধারক হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় শিবপুর উপজেলা প্রশাসন।


পূর্বনির্ধারিত নরসিংদী জেলা সফরসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে শিবপুর উপজেলার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং সেই গাড়িটি রাখার জন্য নির্মাণ করা টিনশেড ‘ঐতিহ্য’ উদ্বোধন করার কথা ছিল। তবে সেটির উদ্বোধনী নামফলকে বিভাগীয় কমিশনারের পরে নিজের স্ত্রীর নাম লেখায় স্থানীয়দের মাঝে সমালোচনার ঝড় ওঠে। পরে বিষয়টি বুঝতে পেরে সেটি উদ্বোধন না করেই অন্য আরেকটি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।


এ বিষয়ে জানতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াছমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তেমন কিছুই নয়। বিভাগীয় কমিশনার স্যার এবং জেলা প্রশাসক স্যার এখনো উপস্থিত আছেন, এ বিষয়ে পরে কথা হবে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন