ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার

নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার

বাংলাদেশ, সারা বাংলা

নরসিংদীতে ফলকে স্ত্রীর নাম থাকায় উদ্বোধন না করেই ফিরে গেলেন ঢাকা বিভাগীয় কমিশনার

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

নরসিংদীর শিবপুরে ‘ঐতিহ্য’ নামক একটি স্থাপনার উদ্বোধনী নামফলকে নিজের নামের পাশে স্ত্রীর নাম দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়া। এ ঘটনায় ফলকটি উদ্বোধন না করেই তিনি চলে আসেন এবং তাৎক্ষণিকভাবে সেটি ভেঙে ফেলার নির্দেশ দেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম (বর্তমানে পরিত্যক্ত) গাড়িটিকে ইতিহাসের সাক্ষী ও ঐতিহ্যের ধারক হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। গাড়িটি রাখার জন্য নির্মিত টিনশেড স্থাপনা ‘ঐতিহ্য’-এর উদ্বোধনী নামফলকে বিভাগীয় কমিশনারের নামের পরে তার স্ত্রীর নাম লেখা হয়। বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়দের মাঝে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।


ঘটনার বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া জানান, নরসিংদীতে এটি তার কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হঠাৎই এই ফলক উদ্বোধন করতে তাকে আমন্ত্রণ জানান। কিন্তু সেখানে নিজের নামের পাশে স্ত্রীর নাম থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে ফলকটি উদ্বোধন না করেই চলে আসেন এবং তাৎক্ষণিকভাবে সেটি ভেঙে ফেলার নির্দেশ দেন। পরে তিনি পূর্বনির্ধারিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


এ বিষয়ে জানতে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তেমন কিছুই নয়। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক তখনো উপস্থিত থাকায় এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান তিনি।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন