ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে দেয়াল ধসে যুবকের মৃত্যু

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে দেয়াল ধসে যুবকের মৃত্যু

বাংলাদেশ, সারা বাংলা

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে দেয়াল ধসে যুবকের মৃত্যু

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

আশুলিয়ায় পরিত্যক্ত চৌবাচ্চায় (সেপটিক ট্যাংক) পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করতে গিয়ে দেয়াল ধসে চাপা পড়ে ছফিনুর ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চাপা পড়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় উদ্ধার হওয়া শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছে শিশুটির পরিবার।

মঙ্গলবার  (২৪ নভেম্বর) রাতে নিহতের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদস্যরা। এর আগে বিকেলে আশুলিয়ার জামগড়ার দরগারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, বিকেলে বাসার পাশের ওই সেপটিক ট্যাংকে পড়ে যায় শাহীন গাজী নামে ৬ বছরের এক শিশু। এ সময় শিশুটিকে উদ্ধার করতে এগিয়ে যান ছফিনুর নামে ওই যুবক। শিশুটিকে উদ্ধার করতে পারলেও দেয়াল ধসে চৌবাচ্চাটির ভেতরে পড়ে যান ছফিনুর এবং দেয়ালের নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা।


ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। চৌবাচ্চাটিতে প্রায় ৫ ফুট গভীরে পানির নিচে দেয়ালচাপা অবস্থায় এক ব্যক্তির দেহের অংশ দেখা যায়। রাত ১০টা নাগাদ পানি সেচে ফেলা হয়। মরদেহটিকে চাপা দেয়া দেয়াল সরাতে ভেকু ব্যবহার করা হয়েছে।


উদ্ধার হওয়া শিশুটি সুস্থ রয়েছে বলে জানায় শিশুটির পরিবার।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন