ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

খুলনায় গুলিবিদ্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

খুলনায় গুলিবিদ্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

বাংলাদেশ, সারা বাংলা

খুলনায় গুলিবিদ্ধ হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত

খুলনা ব্যুরো

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল হালিম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রাত ৮টার দিকে নগরীর দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত।

দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম জানান, রাত আটটার দিকে দৌলতপুর থানার রুকাইয়া তেলের মিলের সামনের সড়ক দিয়ে মোটরসাইকেলে আরোহী হিসেবে যাচ্ছিলেন আব্দুল হালিম। এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে গুলি করে মোটরসাইকেলযোগে চলে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন