ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ব্রিটিশ রাজপরিবারের গ্রামের বাড়িতে চুরি, হেলিকপ্টার-ড্রোন দিয়ে অভিযানে গ্রেপ্তার ২

ব্রিটিশ রাজপরিবারের গ্রামের বাড়িতে চুরি, হেলিকপ্টার-ড্রোন দিয়ে অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক

ব্রিটিশ রাজপরিবারের গ্রামের বাড়িতে চুরি, হেলিকপ্টার-ড্রোন দিয়ে অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যুক্তরাজ্যের স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের গ্রামীণ বাড়ি অ্যানমার হল-এ চুরি ও অনধিকার প্রবেশের সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক আগে বাড়িটিতে সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে পুলিশ এ অভিযান চালায়।

নরফোক পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরপরই এলাকাটিতে তল্লাশির জন্য পুলিশ কুকুর, ড্রোন ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। পরে ওই এলাকা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছেন। ঘটনার সময় বাড়িটি খালি ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কেনসিংটন প্যালেস।


প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিন অ্যানমার হলে স্থায়ীভাবে বসবাস করেন না। তারা মূলত বার্কশায়ারের উইন্ডসর ক্যাসেল এস্টেটে থাকেন এবং ছুটির দিনে এই ১০ শয়নকক্ষের বাড়িটিকে অবকাশ কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। ২০১১ সালে তাদের বিয়ের পর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ দম্পতিকে এটি উপহার দিয়েছিলেন।


বাড়িটির কাছের সড়কে বসবাসকারী ৮৩ বছর বয়সী ভ্যাল ব্ল্যাকমুর বিবিসিকে বলেন, যদি কেউ বাড়িটিতে ঢোকার চেষ্টা করার মতো বোকামি করে থাকে, তবে তা সত্যিই অবাক করার মতো বিষয়। অ্যানমার হলের কাছে বসবাসের ৫০ বছরের জীবনে এমন চুরির কথা কখনো শোনেননি জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে তো কখনো কোনো ঝামেলা হয় না, তাই এমন অস্বাভাবিক কিছু ঘটলে স্বাভাবিকভাবেই সবার মনে কৌতূহল জাগে যে, আসলে ব্যাপারটা কী হয়েছে!


ভ্যাল ব্ল্যাকমুর আরও বলেন, আমরা এখানে ৫০ বছর ধরে বাস করছি, এমন কথা আগে কখনো শুনিনি। অ্যানমার হলের উপরের জায়গাটা এতটাই নির্জন ও লোকচক্ষুর আড়ালে যে, তা সহজে চোখে পড়ে না। আমার মনে হয়, লোকজন এতে অবাক হবে।


উল্লেখ্য, রাজপরিবারের সদস্যদের ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সাম্প্রতিক দশকগুলোতে তাদের সম্পত্তিতে বেশ কয়েকবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এর আগে ২০২৪ সালে উইন্ডসর ক্যাসেল এস্টেটের একটি খামারে ঢুকে দুটি গাড়ি চুরি করেছিল চোরেরা।

 

সূত্র: বিবিসি


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন