ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

রিয়াদের সর্বোচ্চ টাওয়ারে ফের হুতিদের হামলায় আহত ১১

রিয়াদের সর্বোচ্চ টাওয়ারে ফের হুতিদের হামলায় আহত ১১

আন্তর্জাতিক

রিয়াদের সর্বোচ্চ টাওয়ারে ফের হুতিদের হামলায় আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে সৌদি আরবের রাজধানী রিয়াদের সর্বোচ্চ আকাশচুম্বী ভবনে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) চালানো এ হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। উপসাগরীয় অঞ্চলের বৃহত্তম অর্থনীতির দেশটিতে অস্থিরতা সৃষ্টির চলমান অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হলো।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ হতাহতের খবর নিশ্চিত করেছে এবং ভবনটির একটি ছবি প্রকাশ করেছে। ঐতিহাসিক এই টাওয়ারে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তর অবস্থিত। প্রকাশিত ছবিতে ভবনটির সামনের অংশের মাঝামাঝি জায়গায় ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। এর আগে গত ১৯ নভেম্বর একই টাওয়ারে চালানো হামলায় ভবনটির ক্ষতি হলেও কেউ আহত হননি। ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদের আর্থিক অঞ্চলের একটি আকাশচুম্বী ভবনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি।


যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে গত জুলাই মাসে ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে রাজধানী সানাসহ পশ্চিম ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুতি বাহিনী সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও অফিস ভবন লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে। এসব হামলার কারণে রিয়াদগামী অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ফুটবলের এএফসি এশিয়ান কাপসহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়েছে সৌদি আরব।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন