ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

তুরস্কে প্রশিক্ষণ চলাকালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ৫ ক্রু নিহত

তুরস্কে প্রশিক্ষণ চলাকালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ৫ ক্রু নিহত

আন্তর্জাতিক

তুরস্কে প্রশিক্ষণ চলাকালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ৫ ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪০ মিনিট আগে

তুরস্কের পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। গত দুই সপ্তাহের মধ্যে তুরস্কের সশস্ত্র বাহিনীতে এটি দ্বিতীয় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানবাহিনীর প্রথম মেইন জেট বেস কমান্ডের ঘাঁটি এস্কিশেহির থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়নের পর ‘এএস-৫৩২ কুগার’ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় এবং উদ্ধার অভিযান শুরু হয়। পরে মন্ত্রণালয় এক বিবৃতিতে হেলিকপ্টারটিতে থাকা বিমানবাহিনীর পাঁচজন সদস্যের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে।

 

গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গেছে, এস্কিশেহির শহরের কেন্দ্র থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ইয়োরুকাকচায়ির গ্রামের কাছে দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। ছবিতে ধোঁয়া উড়তে থাকা হেলিকপ্টারটির মূল কাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যেতে দেখা গেছে।

 

দুই ইঞ্জিনবিশিষ্ট ‘কুগার’ একটি বহুমুখী হেলিকপ্টার, যা বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উল্লেখ্য, এর আগে গত ১২ নভেম্বর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মালাতিয়ার কাছে সেনাবাহিনীর একটি সিকোরস্কি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন ক্রু সদস্য নিহত হয়েছিলেন।

 

সূত্র: এপি নিউজ

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন