ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নেত্রকোণার সীমান্ত এলাকা থেকে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণার সীমান্ত এলাকা থেকে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ

সারা বাংলা

নেত্রকোণার সীমান্ত এলাকা থেকে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ

নেত্রকোণা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

নেত্রকোণা ও ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ পাঁচগাঁও ও মুসল্লিপাড়া বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন।

বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী সন্ন্যাসীপাড়া এলাকা থেকে ১৪ বোতল এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গিলাগড়া এলাকা থেকে ২৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা এসব মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

 

তবে পৃথক এ দুটি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মাদকদ্রব্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

 

লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন