ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মেহেরপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী নিহত, দুই ছেলে আহত

মেহেরপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী নিহত, দুই ছেলে আহত

সারা বাংলা

মেহেরপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নারী নিহত, দুই ছেলে আহত

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তহুরা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ছেলে হানিফ মহলদার ও রহমান মহলদার গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের বাজারপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

আহত হানিফ মহলদার ও রহমান মহলদারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের মেয়ে মিনা খাতুন জানান, তাদের চাচাতো দাদার ছেলে আহসান ও ইসলাম মহলদারদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল।

 

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বুধবার সকালে ইসলাম মহলদার ওই জমিতে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে শুরু করেন। এ সময় তার ভাই হানিফ ও রহমান মহলদার বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে তহুরা খাতুন ছেলেদের রক্ষা করতে ছুটে গেলে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের আটক করা হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন