ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

খাগড়াছড়িতে শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়িতে শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সারা বাংলা

খাগড়াছড়িতে শিশু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড় পিলাক এলাকায় ১০ বছর বয়সী শিশু ইউসুফ রানা হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও স্পেশাল দায়রা জজ শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মো. রমজান আলীকে খালাস দেওয়া হয়েছে।

 

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সরকারি আইনজীবী (পিপি) সৃজনী ত্রিপুরা জানান, ২০১৬ সালে খেলার সময় অপর এক শিশুর ডান হাতে ব্যথা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আসামিরা শিশু ইউসুফ রানাকে ধাওয়া করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ শুকনো পাতা দিয়ে ঢেকে রাখা হয়।

 

এ ঘটনায় নিহত শিশুর বাবা সাজদার রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা দুজনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ দুজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার চলাকালে মামলার বাদীসহ সাতজনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এ রায় ঘোষণা করেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন