ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সারা বাংলা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫৯ মিনিট আগে

বগুড়ার ধুনট উপজেলায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোটরসাইকেল চালক উজ্জ্বল সরকার ও তার সঙ্গী আরোহী শিকর। তাদের দুজনেরই বাড়ি ধুনট উপজেলায়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উজ্জ্বল সরকার ও শিকর মোটরসাইকেলযোগে শেরপুর থেকে ধুনটের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক (ধুনট) থেকে আসা শেরপুরগামী একটি দ্রুতগামী অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক উজ্জ্বল সরকার ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর আরোহী শিকরকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করার পাশাপাশি এর চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন