ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নড়াইলে হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগের গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

নড়াইলে হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগের গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

বাংলাদেশ, সারা বাংলা

নড়াইলে হিন্দু বাড়িঘরে অগ্নিসংযোগের গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩৫ মিনিট আগে

নড়াইলের বেন্দারচর এলাকায় নিহত কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা হত্যাকাণ্ডের পর কালিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের গুজব ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নড়াইল জেলার সাধারণ হিন্দু সম্প্রদায়ের ব্যানারে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নড়াইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

 

এ সময় বক্তব্য দেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখার সভাপতি কল্যাণ মুখার্জি, সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার যুগ্ম সদস্যসচিব তারক চন্দ্র হাজরা, পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল সদর উপজেলা সভাপতি ধীমান কুমার রায়, সাধারণ সম্পাদক সুজন কুমার রায়, সনাতন ধর্মীয় নেতা নিত্যানন্দ বসুসহ অনেকে।


বক্তারা বলেন, ‘নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ ভারতীয় কিছু গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হয়েছে। অপপ্রচার করা হয়েছে, ২০০ হিন্দু পরিবারের ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। এখানে একটি বাড়িতেও আগুন দেওয়া হয়নি। অন্য ঘটনার ছবি এবং ভিডিও ফেসবুক ও গণমাধ্যমে প্রচার করে একটি মহল বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চেয়েছিল। আমরা কোনো রাজনৈতিক দলের ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহৃত হতে চাই না। আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। আমরা শান্তিপূর্ণভাবে এ দেশে বসবাস করছি। কেউ তাদের স্বার্থসিদ্ধির জন্য হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করার চেষ্টা করবেন না।’


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন