ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, ড্রোন হামলায় প্রাণ গেল আরও ৬ ফিলিস্তিনির

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, ড্রোন হামলায় প্রাণ গেল আরও ৬ ফিলিস্তিনির

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, ড্রোন হামলায় প্রাণ গেল আরও ৬ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

গাজা সিটিতে ইসরায়েলের পৃথক দুটি ড্রোন হামলায় ছয় ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পশ্চিম গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে একদল মানুষের ওপর চালানো ড্রোন হামলায় তিনজন নিহত হন। এর আগে বুধবার গভীর রাতে পূর্ব গাজা সিটির তুফাহ এলাকায় আরেকটি হামলায় আরও তিন ফিলিস্তিনি প্রাণ হারান।

 

২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া গাজা যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা এটি। এর আগে বুধবার ভোরের দিকেও ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে উত্তর গাজা গভর্নরেটের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান মোহাম্মদ মাজেদ আবু আল-আউফ, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই কিশোরী কন্যা ছিলেন। আল-শাতি শরণার্থী শিবিরে তাঁদের বাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল।

 

গাজার সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল এখন পর্যন্ত ৬ হাজার ৪০৫ বার তা লঙ্ঘন করেছে। এসব ঘটনায় ১ হাজার ৬৯০ জন ফিলিস্তিনি নিহত, ৬ হাজার ১২০ জন আহত এবং ২২৩ জন আটক হয়েছেন।

 

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন