ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

রাতে ড্রোন উড়িয়ে ডাকাতির চেষ্টা কুমিল্লার ৩ উপজেলায়, ডাকাত সন্দেহে আটক একজন

রাতে ড্রোন উড়িয়ে ডাকাতির চেষ্টা কুমিল্লার ৩ উপজেলায়, ডাকাত সন্দেহে আটক একজন

সারা বাংলা

রাতে ড্রোন উড়িয়ে ডাকাতির চেষ্টা কুমিল্লার ৩ উপজেলায়, ডাকাত সন্দেহে আটক একজন

কুমিল্লা উত্তর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর ও বাঙ্গরা বাজার এলাকায় ড্রোন উড়িয়ে ডাকাতির অভিনব কৌশল অবলম্বনের অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতির আশঙ্কায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করা হয়। পরে স্থানীয়দের তৎপরতায় সন্দেহভাজন ডাকাত দলের সদস্যদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাতে ড্রোন উড়িয়ে ডাকাতির চেষ্টার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে মসজিদের মাইক থেকে মাইকিং করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পরে এলাকাবাসীর সতর্কতা ও সহযোগিতায় দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ী এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধ থেকে সন্দেহভাজন ডাকাত দলের সদস্যদের আটক করা হয়।

 

এ ঘটনায় পুরো এলাকাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। একসঙ্গে এতজন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।   এত বড় একটি দল কীভাবে এলাকায় প্রবেশ করল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি ও তৎপরতা কোথায়-তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ডিবিসি নিউজকে জানান, রাত ২টা ১৫ মিনিটেও তিনি নিজেই পুলিশের টহলে রয়েছেন। এলাকায় মাইকিংয়ের বিষয়টি তিনি শুনেছেন। তবে কোথাও ডাকাতির ঘটনা ঘটেছে কি না, তা পুলিশ খোঁজখবর নিচ্ছে। এখন পর্যন্ত ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

 

এলাকাবাসীর দাবি, ডাকাতি প্রতিরোধে রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশি টহল এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন