ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইতিহাসে প্রথমবার স্থগিত হলো যুক্তরাষ্ট্রের ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড

ইতিহাসে প্রথমবার স্থগিত হলো যুক্তরাষ্ট্রের ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড

আন্তর্জাতিক

ইতিহাসে প্রথমবার স্থগিত হলো যুক্তরাষ্ট্রের ১০০তম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে স্থগিত করা হয়েছে শততম মেসিস থ্যাংকসগিভিং ডে প্যারেড। দেশটির অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই বার্ষিক শোভাযাত্রার ইতিহাসে আবহাওয়ার কারণে এটি স্থগিত হওয়ার ঘটনা এই প্রথম।

মূলত থ্যাংকসগিভিংয়ের ছুটি ঘিরে যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম- দুই উপকূলেই জোড়া ঝড় আঘাত হেনেছে। এর ফলে দেশজুড়ে লাখো ভ্রমণকারীর যাতায়াত ব্যবস্থা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার জেরে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি ফ্লাইটের সময়সূচি পিছিয়েছে এবং বাতিল হয়েছে পঁচাত্তরের বেশি ফ্লাইট। এর মধ্যে মায়ামি বিমানবন্দরে একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। 


ঝড়ের তীব্রতায় যুক্তরাষ্ট্রের দুই উপকূলেই দুর্যোগের শঙ্কা বাড়ছে। পশ্চিম উপকূলে দেখা দিয়েছে তীব্র জলোচ্ছ্বাস। সান ফ্রান্সিসকোর দক্ষিণে প্যাসিফিকা এলাকায় ঢেউয়ের তোড়ে একটি জেটির অংশবিশেষ ধসে পড়েছে এবং সান দিয়েগোতে জোয়ারের পানি ভেঙে দিয়েছে আগের সব রেকর্ড। অন্যদিকে, পূর্ব উপকূলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ২০১২ সালের সুপারস্টর্ম স্যান্ডির পর এবারই সেখানে পানির উচ্চতা সর্বোচ্চ হতে পারে। পাশাপাশি তীব্র বাতাসের কারণে ডেলাওয়্যার ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার বড় ঝুঁকি তৈরি হয়েছে।


সূত্র: সিএনএন


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন