সারা বাংলা
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির নজরদারি ও টহল

সীমান্তে অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মেহেরপুরে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের সব সীমান্ত এলাকায় সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাড়ানো হয়েছে টহলের সংখ্যা।
আজ সরেজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী সড়কগুলোতে বিজিবির চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সীমান্ত পাহারায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনতাও কাজ করছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে কোনো ফেরারি আসামি যেন দেশে অনুপ্রবেশ করতে না পারে এবং কেউ যেন অবৈধভাবে সীমানা পাড়ি দিয়ে ওপারে যেতে না পারে, সেজন্য কড়া নজরদারি রাখা হচ্ছে। এ লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্তের প্রতিটি এলাকা ২৪ ঘণ্টা নজরদারির আওতায় রাখা হয়েছে উল্লেখ করে বিজিবি জানায়, কোনো এলাকাকে কম বা বেশি গুরুত্ব দেওয়ার সুযোগ নেই। সব সীমান্তেই সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ডিবিসি/এমএনকে