ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

লক্ষ্মীপুরে পার্কিং করে রাখা বাসে আগুন

লক্ষ্মীপুরে পার্কিং করে রাখা বাসে আগুন

সারা বাংলা

লক্ষ্মীপুরে পার্কিং করে রাখা বাসে আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২৭ মিনিট আগে

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পাশের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাসস্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত বাসটির মালিক স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। তিনি জানান, বুধবার রাতে বাসের চালক মমিন হোসেন ঘটনাস্থলে বাসটি পার্কিং করে রেখে যান। বাসের হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতে বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ভোরে ফজরের নামাজ আদায় করতে তিনি পাশের মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে তাঁর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

এদিকে বাসের আগুন ছড়িয়ে পাশের ‘রাজু অটো’ নামের একটি দোকানের সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরা পুড়ে যায়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানমালিক ইউছুফ আলী বাবু। তিনি বলেন, ‘বাসটি এখানে রাখতে নিষেধ করা হয়েছিল। কিন্তু চালক তা শোনেননি।’

 

রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি পুড়ে যায়। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আগুন লাগার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন