ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

শেরপুরে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

শেরপুরে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

সারা বাংলা

শেরপুরে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

শেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে নভেম্বর ২০২৬ ০২:১২:১১ অপরাহ্ন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়নের (রাজগঞ্জ) ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ ভূমি সংক্রান্ত সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা ওই ভূমি কার্যালয়ের জানালার কাচ ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অফিসের সব আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।

 

খবর পেয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কার্যালয়টি ঘিরে রেখেছেন।

 

ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুভাগম সরকার বর্ণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন