ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতে বিমার টাকার লোভে স্বামীকে বিষাক্ত সিসা খাওয়ানোর অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

ভারতে বিমার টাকার লোভে স্বামীকে বিষাক্ত সিসা খাওয়ানোর অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক, ভারত

ভারতে বিমার টাকার লোভে স্বামীকে বিষাক্ত সিসা খাওয়ানোর অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে নভেম্বর ২০২৬ ০৩:৫২:১৮ অপরাহ্ন

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক ব্যবসায়ীর শরীরে বিষাক্ত মাত্রায় সিসা শনাক্ত হওয়ার পর তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই নারীর নাম রেণু ভাটনগর। স্বামী সুশীল কুমার ভাটনগরের অভিযোগ, তাকে, তার ছেলে ও ভাতিজাকে হত্যার চেষ্টা করেছেন রেণু ও তার পরিবারের কয়েকজন সদস্য।

অভিযোগের প্রায় দুই মাস পর ২৩ নভেম্বর ইন্দিরাপুরম থানার পুলিশ রেণুকে গ্রেপ্তার করে।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দিরাপুরম থানার আওতাধীন বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল একটি ভ্রমণ সংস্থার মালিক। তিনি বেশ কিছুদিন ধরে বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। তার ছেলে ও ভাতিজাও একই ধরনের অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণ বুঝতে না পেরে সুশীল স্বাস্থ্য পরীক্ষা করান। পরীক্ষায় তার শরীরে বিষাক্ত মাত্রায় সিসার উপস্থিতি ধরা পড়ে।


পরীক্ষার ফল পাওয়ার পর গত ২৪ সেপ্টেম্বর সুশীল পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। এতে তিনি স্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিনজনকে হত্যার চেষ্টার অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা হয়।


পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রেণু বিষ প্রয়োগের কথা স্বীকার করেছেন এবং আর্থিক লাভের আশায় এ কাজ করেছেন বলে জানিয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, সুশীলের ভ্রমণ সংস্থার মূল্য প্রায় পাঁচ থেকে ছয় কোটি রুপি। এ ছাড়া তার নামে দুই কোটি রুপির জীবনবিমা রয়েছে। ওই বিমার একমাত্র মনোনীত ব্যক্তি রেণু। স্বামীর মৃত্যু হলে ব্যবসা ও বিমার টাকা পাবেন বলে তিনি মনে করেছিলেন, এমনটাই জানিয়েছে পুলিশ।


ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন