ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ভারত অংশে নিষিদ্ধ আ. লীগ নেতাদের জড়ো হওয়ার খবরে কুমিল্লা সীমান্তে প্রশাসনের সাথে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

ভারত অংশে নিষিদ্ধ আ. লীগ নেতাদের জড়ো হওয়ার খবরে কুমিল্লা সীমান্তে প্রশাসনের সাথে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সারা বাংলা

ভারত অংশে নিষিদ্ধ আ. লীগ নেতাদের জড়ো হওয়ার খবরে কুমিল্লা সীমান্তে প্রশাসনের সাথে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

কুমিল্লার বিবিরবাজার সীমান্তের ওপারে ভারতের অংশে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা অবস্থান করছেন- এমন খবর ছড়িয়ে পড়ার পর সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশ এবং এসআরবির সাথে অবস্থান বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় বিবিরবাজার স্থলবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম জানান, আগরতলা সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক ও বাহাউদ্দিন নাছিম ভারতে এসেছেন বলে তারা জানতে পেরেছেন। তাদের দাবি, বৃহস্পতিবার বিবিরবাজার সীমান্ত দিয়ে ওই নেতারা বাংলাদেশ অংশ পরিদর্শনে আসতে পারেন- এমন খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

 

ওয়াসিম বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতারা যাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন। এ কর্মসূচির অংশ হিসেবে ডিসেম্বর মাসজুড়ে বিবিরবাজার সীমান্ত এলাকায় অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

 

তবে ভারতের অংশে আওয়ামী লীগের ওই নেতাদের অবস্থান কিংবা বিবিরবাজার সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মুহাম্মদ সাকি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।’

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন