ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

পিতৃত্বকালীন ছুটি চালু করছে তামিলনাড়ুর থালাপতি বিজয়ের সরকার

পিতৃত্বকালীন ছুটি চালু করছে তামিলনাড়ুর থালাপতি বিজয়ের সরকার

আন্তর্জাতিক, ভারত

পিতৃত্বকালীন ছুটি চালু করছে তামিলনাড়ুর থালাপতি বিজয়ের সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভারতের তামিলনাড়ুতে বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বৃহস্পতিবার তিনি এই নতুন ছুটির সুবিধা কার্যকর করার নির্দেশ দেন। সন্তান লালন-পালনে বাবাদের অংশগ্রহণের সুযোগ করে দিতে রাজ্যে প্রথমবারের মতো সরকারি কর্মীদের জন্য এ ধরনের ছুটি চালু করা হচ্ছে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সন্তানের জন্মের ১৫ দিন আগে থেকে এই ছুটি নেওয়া যাবে। জন্মের পর ছুটি নিতে চাইলে, শিশুর জন্মের তারিখ থেকে ছয় মাসের মধ্যে তা নিতে হবে। ফলে বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের জন্মের আগের সময়ে কিংবা জন্মের পর প্রথম ছয় মাসের মধ্যে ১৫ দিনের ছুটি নিতে পারবেন।


রাজ্য সরকার জানিয়েছে, পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালুর অনুরোধ জানিয়ে আসছিলেন সরকারি কর্মীরা। তাদের কাছ থেকে পাওয়া আবেদন ইতিবাচকভাবে বিবেচনা করার পর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বক্তব্য, সন্তানের যত্ন নেওয়ার ক্ষেত্রে বাবার ভূমিকাও গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ব পালনের সুযোগ দিতেই বিবাহিত পুরুষ কর্মীদের জন্য এই ছুটির বিধান করা হয়েছে।


তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান। বিদ্যমান সেই ব্যবস্থার পাশাপাশি এবার পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটির সুবিধা যুক্ত হচ্ছে। নতুন ব্যবস্থায় সন্তানের জন্মের পরপরই ছুটি নেওয়া বাধ্যতামূলক নয়। পরিবারের প্রয়োজন অনুযায়ী প্রথম ছয় মাসের মধ্যে ছুটির সময় বেছে নেওয়ার সুযোগ থাকছে। আবার সন্তানের জন্মের আগের দিনগুলোতে পরিবারের পাশে থাকতে চাইলেও নির্ধারিত সময়ের মধ্যে এই ছুটি নেওয়া যাবে।


সূত্র: এনডিটিভি


ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন