ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ময়মনসিংহে পুলিশের অভিযানে ২২টি বৈঠাসহ নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে পুলিশের অভিযানে ২২টি বৈঠাসহ নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সারা বাংলা

ময়মনসিংহে পুলিশের অভিযানে ২২টি বৈঠাসহ নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

ডিবিসি নিউজ

২৭ মিনিট আগে

ময়মনসিংহে নাশকতার প্রস্তুতির অভিযোগে নতুন তৈরি ২২টি বৈঠাসহ মামুন নামে মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক সক্রিয় নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার মামুন ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের মিছিলের দায়িত্বপ্রাপ্ত নেতা বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর বুধবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা হাতে বিক্ষোভ মিছিল করেন। ওই ঘটনার পর নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করে পুলিশ।

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে নতুন তৈরি করা ২২টি বৈঠাসহ মামুনকে গ্রেপ্তার করা হয়।

 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে থানা পুলিশ সক্রিয় অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন