ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একমাত্র গ্যারান্টি শীত আসবে। এইটা বোধহয় নিশ্চিতভাবে আসতেছে। আপনারা জাম্পার কিনেন, ইনভেস্ট ইন অ্যা জাম্পার। হালকা জ্যাকেট পরার হলে জ্যাকেট।’

 

শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার কথা বলে লাভ নেই, আসবে না ডিসেম্বরে। ডিসেম্বর হয়ে যাবে, শেখ হাসিনা আসবে না। তিনি টেররিস্ট। টেররিস্টের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তাকে হ্যান্ডকাফ পরিয়ে আনা হবে অথবা আন্ডার স্ট্রিক্ট সারভেইল্যান্স তাকে আনা হবে। এটাই একমাত্র উপায়।’

 

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রীদের 'বাংলাদেশ দখল' বিষয়ক বক্তব্যের প্রতিক্রিয়ায় হুমায়ূন কবির বলেন, পৃথিবীর সব জায়গার রাজনীতিতে কিছু পাগল থাকে। বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে থাকবে উল্লেখ করে তিনি আরও জানান, শেখ হাসিনা যদি বাংলাদেশের কোনো মিশনে যান, তবে সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে।

 

ডিবিসি/এইচডিআই

আরও পড়ুন