বিবিধ
কার্টআপে ‘Big Friday Sale’ শুরু ২৭ নভেম্বর, থাকছে আকর্ষণীয় অফার ও পুরস্কার

বছর শেষের কেনাকাটার আনন্দকে আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ-এ শুরু হয়েছে Big Friday Sale। ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী এই আয়োজনে গ্রাহকদের জন্য থাকছে প্রি-পেমেন্ট সেভিংস, ডিসকাউন্ট ভাউচার, ফ্রি ডেলিভারি এবং সারপ্রাইজ ভাউচারসহ নানা আকর্ষণীয় সুবিধা।
কেনাকাটার পাশাপাশি কার্টআপ অ্যাপে থাকছে গেম খেলে পুরস্কার জেতার সুযোগ। অ্যাপের Play & Win গেমে অংশ নিয়ে প্রতিদিন সর্বোচ্চ স্কোরকারীরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় উপহার। এ ছাড়া Review & Win প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক পণ্যের রিভিউ দিয়ে ৫,০০০ টাকার ভাউচার জেতার সুযোগ থাকছে।
Big Friday Sale-এ কেনাকাটায় গ্রাহকেরা ২০% পর্যন্ত ইনস্ট্যান্ট সেভিংস উপভোগ করতে পারবেন। পেমেন্ট পার্টনারদের মধ্যে বিকাশ ও নগদে পেমেন্ট করলে থাকছে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং gpay-তে থাকছে ২০% ক্যাশব্যাক। এ ছাড়া EBL, Pubali Bank, SBL, MTB এবং City Bank-এর নির্দিষ্ট কার্ডে পেমেন্টে পাওয়া যাবে সর্বোচ্চ ২০% প্রি-পেমেন্ট ডিসকাউন্ট।
অন্যদিকে, Mastercard পেমেন্ট করলে থাকছে ১৫% পর্যন্ত ছাড় এবং সর্বোচ্চ লেনদেনকারী জিতে নেবেন iPad 11। পাশাপাশি, ক্যাম্পেইনের প্ল্যাটিনাম স্পনসর Reckitt Store থেকে সর্বোচ্চ কেনাকাটা করে জিতে নেওয়া যাবে iPhone 18 Pro।
ক্যাম্পেইন প্রসঙ্গে কার্টআপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ আরেফিন বলেন, Big Friday Sale ঘিরে আমাদের বেশ কিছু চমকপ্রদ আয়োজন রয়েছে। গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে তাঁদের পছন্দের সব পণ্য কেনার পাশাপাশি দারুণ সব পুরস্কার জিতে নেওয়ার সুযোগ পাবেন।’
Big Friday Sale-এর সব অফার ও ডিল জানতে ভিজিট করুন কার্টআপের ওয়েবসাইট অথবা ডাউনলোড করুন কার্টআপ অ্যাপ (iOS এবং Android)।
ডিবিসি/এসডব্লিউএন