ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গোপালগঞ্জে পুড়িয়ে দেয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের

গোপালগঞ্জে পুড়িয়ে দেয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের

সারা বাংলা

গোপালগঞ্জে পুড়িয়ে দেয়া থানা চালুসহ ৮ দাবি কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

গোপালগঞ্জে সহিংসতার মধ্যে পুড়িয়ে দেওয়া সবগুলো থানা চালু, বিজিবি প্রত্যাহার ও ট্রেন চলাচল পুনরায় শুরুসহ ৮ দফা দাবি জানিয়েছে গোপালগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

সংগঠনটির গোপালগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষর করা এক বিবৃতির মাধ্যমে এসব দাবি জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়েছে, ‘গোপালগঞ্জের জনগণের নাগরিক অধিকার, নিরাপত্তা, স্বাভাবিক জীবনযাত্রা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দাবিগুলো অবিলম্বে বাস্তবায়নের আহবান জানানো হচ্ছে।’

 

দাবিগুলো হলো-

১. গোপালগঞ্জের স্বাভাবিক জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অনতিবিলম্বে জেলা থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার করতে হবে।

২. গোপালগঞ্জের সব বন্ধ থানা অবিলম্বে পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে এবং জনগণের নিরাপত্তা ও আইনগত সেবা নিশ্চিত করতে হবে।

৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। তারা রাষ্ট্রের বাহিনী। জনগণের করের টাকায় পরিচালিত প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দলীয় প্রভাবুক্ত থেকে জনগণের সেবা ও সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে।

৪. গোপালগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যাহত করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অবিলম্বে স্বাভাবিক রেল যোগাযোগ ও যাত্রীসেবা চালু করতে হবে।

৫. জনগণের করের অর্থ থেকেই রাষ্ট্রীয় বাজেট ও উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়। গোপালগঞ্জের জন্য বরাদ্দ উন্নয়ন ও নাগরিক সেবা কোনোভাবেই বন্ধ বা বাতিল করা যাবে না। জেলার জনগণকে বৈষম্যের শিকার করা যাবে না।

৬. গোপালগঞ্জের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা সকল হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা নিরপেক্ষভাবে পর্যালোচনা করে দ্রুত প্রত্যাহার করতে হবে। নিরপরাধ মানুষকে হয়রানি ও গ্রেপ্তার বন্ধ করতে হবে।

৭. গোপালগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিস অবিলম্বে খুলে দিয়ে স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। জমি-জমাসংক্রান্ত দলিল নিবন্ধনসহ জনগণের জরুরি সেবা নিশ্চিত করতে হবে।

৮. বিভিন্ন গণমধামে প্রকাশিত গোপালগঞ্জের ব্যাংক লেনদেনসংক্রান্ত অসত্য ও বিভ্রাভিকর তথ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যথাযথ তথ্য-প্রমাণ যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ করা দায়িত্বহীন সাংবাদিকতার পরিপন্থি সংবাদ প্রত্যাহার এবং যথাযথ সংশোধনী প্রকাশ করতে হবে।

 

এদিকে জেলা প্রশাসনের সংকলিত একটি নথি অনুযায়ী, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। নথিতে এসব সহিংসতার ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চালানো ধারাবাহিক সহিংস হামলায় গোপালগঞ্জের তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। এছাড় দুটি থানা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। যানবাহন ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর এবং অগ্নিসংযোগের শিকার হয়েছে। এতে কয়েকশ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

 

সহিংসতার মধ্যে একটি হাসপাতালেও হামলা চালানো হয়। অগ্নিসংযোগ ও ভাঙচুরে হাসপাতালটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষ চিকিৎসাসেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোও ভাঙচুর করা হয়, যা সরকারি অবকাঠামোর ক্ষয়ক্ষতিকে আরও বাড়িয়ে দেয়।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন