ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

প্রেমিকাকে পোল্ট্রি মুরগী সম্বোধন করে ‘স্যরি’ বলে ব্যানার টানালো প্রেমিক

প্রেমিকাকে পোল্ট্রি মুরগী সম্বোধন করে ‘স্যরি’ বলে ব্যানার টানালো প্রেমিক

বাংলাদেশ, সারা বাংলা

প্রেমিকাকে পোল্ট্রি মুরগী সম্বোধন করে ‘স্যরি’ বলে ব্যানার টানালো প্রেমিক

সিরাজগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

ভালোবাসার মানুষের মান-অভিমান ভাঙাতে কতজন কত কিছুই না করেন। কেউ ফুল উপহার দেন, কেউ চিঠি লেখেন, আবার কেউ করেন ব্যতিক্রমী কোনো আয়োজন। এবার আরও ব্যতিক্রম কিছু করে আলোচনা তৈরি করেছেন সিরাজগঞ্জের এক যুবক।

প্রিয় মানুষের অভিমান ভাঙাতে শহরে টাঙানো হয়েছে একটি ব্যানার। তবে কে বা কারা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিরাজগঞ্জ পৌর শহরে অবস্থিত সবুজ কানন হাই স্কুল এন্ড কলেজের সামনে এই ব্যানারটি দেখা যায়।

 

ব্যানারের লেখা অনুযায়ী, নিজেকে গরু ও তার প্রেমিকাকে পোল্ট্রি মুরগি সম্বোধন করে ক্ষমা চেয়েছে প্রেমিক। প্রেমের এমন বিচিত্র প্রকাশে হাস্যরসের খোরাক জুগিয়েছে পুরো বিষয়টি। নেটিজেনরাও নানা আলোচনা-সমালোচনায় বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা করেছে।

 

বিষয়টি অনেকে ইতিবাচক হিসেবে নিয়েছেন আবার আবার অনেকে দেখেছেন নেতিবাচক ভাবে। অনেকে ভাবছেন, ভালোবাসায় অভিমান থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। এটাই তো সুন্দর!

 

আবার অনেকে বলছেন, ব্যক্তিগত বিষয় পাবলিকলি এভাবে না আসাই ভালো। প্রেম থাকুক- ভালবাসা থাকুক তবে সেটা নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। তবে ভিন্নধর্মী এই ব্যানারটি আজ সারাদিনই  শহরে তরুণ প্রজন্মের মধ্যে আলোচনায় ছিলো।


ডিবিসি/ আরএফই

আরও পড়ুন