ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

বাংলাদেশ, সারা বাংলা

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

নরসিংদী প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল মিয়া (৪৫) নামে এক জেল পলাতক আসামি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।

 

‎নিহত জালাল মিয়া উপজেলার নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি সহ একাধিক মামলা ও ৫টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে নরসিংদী জেলা কারাগার হতে পলাতক আসামি।

 

‎পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ডাকাতি সহ একাধিক মামলা থাকায় জেল পলাতক জালাল এলাকা ছাড়া ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতো। বৃহস্পতিবার রাতে তাকে এলাকায় দেখতে পেয়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন