ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারে বেড়েছে শীতকালীন সবজির দাম

সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারে বেড়েছে শীতকালীন সবজির দাম

সারা বাংলা

সপ্তাহের ব্যবধানে বগুড়ার বাজারে বেড়েছে শীতকালীন সবজির দাম

মোহন আখন্দ, বগুড়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩৬ মিনিট আগে

বগুড়ার বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু সবজির দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে শীতকালীন সবজি ফুলকপি, মুলা ও শিমের দাম। পাশাপাশি বেড়েছে বাঁধাকপি ও বেগুনের দামও।

শুক্রবার (২৭ নভেম্বর) বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ফুলকপি, মুলা ও শিমের দাম কেজিতে গড়ে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া বাঁধাকপির দাম প্রতি পিসে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। অন্যদিকে, এক সপ্তাহ আগে প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ৮০ থেকে ৯০ টাকায় ঠেকেছে।

 

সবজির মূল্যবৃদ্ধির কারণ সম্পর্কে অধিকাংশ বিক্রেতা জানান, কয়েক দিন আগে হওয়া বৃষ্টিপাতের কারণে সবজির আবাদ নষ্ট হয়েছে। এর ফলে বাজারে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন