ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে

যশোরে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে

সারা বাংলা

যশোরে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যশোরে ফাতেমা (৭৫) নামে এক বৃদ্ধাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে তার নিজের ছেলেসহ চারজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সদর উপজেলার রূপদিয়া এলাকার গোপালপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কোতোয়ালি থানা ও রূপদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। পরে সন্ধ্যায় পরিবারের সহযোগিতায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। মারধরে তার হাত, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

 

ভুক্তভোগী ফাতেমার অভিযোগ, এ ঘটনায় তার নিজের ছেলে জিয়ার, সৎ ছেলে জালাল, জালালের ছেলে নাঈম এবং আরেক সৎ ছেলের ছেলে সালাম জড়িত।

তিনি বলেন, ‘তিন বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেরা আমাকে ঠিকমতো খেতে দেয় না। আমি একাই রান্না করে খেয়ে জীবনযাপন করি। এর আগেও একাধিকবার আমাকে মারধর করা হয়েছে। বৃহস্পতিবার বাড়িতে এসে প্রথমে ঘরবাড়ি ভাঙচুর করে অভিযুক্তরা। পরে আমাকে ঘর থেকে বের করে মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে যায়।’

 

বৃদ্ধা ফাতেমা আরও জানান, এর আগেও এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তখনো মারধর করে তাকে আটকে রাখা হলে পুলিশ গিয়ে উদ্ধার করে। এ ঘটনায় নিজের নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।

 

এ বিষয়ে উদ্ধারকাজে অংশ নেয়া কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, ‘জমিজমা নিয়ে এটি তাদের পারিবারিক সমস্যা। এর আগে একবার বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছিল।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন