ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

সারা বাংলা

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

ভালো কাজের আশায় ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন আট বাংলাদেশি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা, পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

 

পুলিশ ও মানবাধিকার সংগঠনের কর্মীরা জানান, ফেরত আসারা অভাবী পরিবারের। ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে গিয়েছিলেন তারা। সেখানে কলকাতার দমদম ও তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন ধরনের কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে স্থানীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা আট বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিওর হাতে তুলে দেয়া হয়।

 

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে রাতেই আমাদের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন