আন্তর্জাতিক
মার্কিন সেনাদের চুরি করা দুই তেলবাহী জাহাজ উদ্ধারের দাবি ইরানের

মার্কিন বাহিনীর চুরি করে নেয়া দুটি তেলবাহী জাহাজ উদ্ধার করার দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি এ তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা তাসনিম।
শাহরাম ইরানি বলেন, ‘মার্কিন সেনারা আমাদের দুটি তেলবাহী জাহাজ চুরি করেছিল। তবে আমাদের বাহিনীর সদস্যরা নাবিকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় জাহাজ দুটিতে উঠে পড়েন এবং সেগুলো উদ্ধার করতে সক্ষম হন।’
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা দেয়ার বিনিময়ে মার্কিন বাহিনী জাহাজমালিকদের কাছ থেকে টাকা নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে জাহাজ দুটি ঠিক কবে চুরি হয়েছিল বা কবে উদ্ধার করা হয়েছে, তা স্পষ্ট নয়। ইরানের এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসভিএন