ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা বাংলা

পঞ্চগড়ে জলপাই কুড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের পুকুরপাড়ে জলপাই কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো রহমত আলীর মেয়ে রাইসা (৪) এবং তার ভগ্নিপতি মোহাম্মদ আলীর মেয়ে ফারিহা (৩)।

 

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, রহমত আলীর স্ত্রী ফাতেমা আক্তারের বোন লিপি আক্তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে রাইসা ও ফারিহা বাড়ির বাইরে খেলছিল। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে একটি জলপাইগাছের নিচে জলপাই কুড়াতে যায় তারা। এ সময় পুকুরপাড় পিচ্ছিল থাকায় দুজনই পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

 

দীর্ঘ সময় শিশু দুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাইসার মা ফাতেমা আক্তার পুকুরের পানিতে মেয়েকে ভাসতে দেখেন। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে প্রথমে রাইসাকে উদ্ধার করেন। পরে একই পুকুর থেকে ফারিহাকেও উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশু দুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন