ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রল বোমা নিক্ষেপ

সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রল বোমা নিক্ষেপ

বাংলাদেশ, সারা বাংলা

সিলেটে এমপি এম এ মালেকের বাসভবনে দুর্বৃত্তদের পেট্রল বোমা নিক্ষেপ

সিলেট প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাসভবনের চালে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর চারটার দিকে পিকআপে করে এসে পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তারা।

পুলিশ জানায়, ভোর চারটার দিকে দুর্বৃত্তরা পিকআপে করে এসে এম এ মালেকের বাসভবনে পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় বাসভবনে থাকা লোকজন দ্রুত তৎপর হলে আগুন দেয়া দুর্বৃত্তরা পালিয়ে যায়।


ঘটনাটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা আফজাল হোসেন।


এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন