ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

হামাসপ্রধান খলিল আল-হাইয়ার শেষ জীবিত ছেলেকে হত্যার ইসরায়েলি চেষ্টা ব্যর্থ

হামাসপ্রধান খলিল আল-হাইয়ার শেষ জীবিত ছেলেকে হত্যার ইসরায়েলি চেষ্টা ব্যর্থ

আন্তর্জাতিক

হামাসপ্রধান খলিল আল-হাইয়ার শেষ জীবিত ছেলেকে হত্যার ইসরায়েলি চেষ্টা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

হামাসপ্রধান খলিল আল-হাইয়ার ছেলে গতকাল শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর এক হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন বলে জানিয়েছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম।

বার্তা সংস্থা রয়টার্সকে বাসেম নাইম জানান, ভোরের দিকে চালানো এক বিমান হামলা থেকে ইজ্জেলদিন আল-হাইয়া ও তাঁর পরিবার প্রাণে বেঁচে গেছেন।

 

হামাস সূত্র জানিয়েছে, এ হামলায় খলিল আল-হাইয়ার পুত্রবধূসহ বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

 

এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

সূত্র: বিবিসি

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন