ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

বাংলাদেশ, সারা বাংলা

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রল বোমা নিক্ষেপ, ৩ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

রাজশাহীর পবা উপজেলার খড়খড়িতে পল্লী বিদ্যুৎ সমিতির উপকেন্দ্রে গান পাউডার ছিটিয়ে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে পেট্রল বোমা বিস্ফোরণে সাবস্টেশনের ট্রান্সফরমারে আগুন ধরে যায়। ফলে প্রায় ৩ ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

বিদ্যুৎ উপকেন্দ্রে নিয়োজিত কর্মীরা জানান, ৮ জনের একটি অজ্ঞাতনামা দুর্বৃত্তের দল বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে উপকেন্দ্রের ভেতরে গান পাউডার ছিটিয়ে পেট্রল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে দুটি পেট্রল বোমা বিস্ফোরিত হয় এবং চারটি পেট্রল বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।


তারা আরও জানান, দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রল বোমা দুটি বিস্ফোরণে সাবস্টেশনের ট্রান্সফরমারে আগুন ধরে যায়। পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে নিয়োজিত লাইনম্যানরা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নেভান।


রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় জানান, ‘রাত দুইটায় পেট্রল বোমা নিক্ষেপের খবর শুনেই আমি ঘটনাস্থলে যাই। ট্রান্সফরমারে আগুন ধরে যাওয়ায় লাইনম্যানরা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তারপরও ভোর সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এরপর আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।’


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন