ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫১ মিনিট আগে

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক ভিন্নতা থাকবে, তবে তা যেন শিক্ষার পরিবেশে কোনো প্রভাব না ফেলে।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা খাপ খাওয়াতে না পারলে কেবল সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, বেকারত্ব কমবে না। কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, সেই প্রশ্ন সামনে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যকর করতে শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। একই সঙ্গে কলেজগুলোর শিক্ষক সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালয়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

সম্মেলনে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিবাদের আমলে অন্যান্য খাতের মতো দেশের শিক্ষাব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করা সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন