ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, সারা বাংলা

টানা আন্দোলন ও তিন দিনের ছুটি শেষে গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা

টানা আন্দোলন ও তিন দিনের ছুটি শেষে গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা

বাংলাদেশ, সারা বাংলা

টানা আন্দোলন ও তিন দিনের ছুটি শেষে গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২৩ মিনিট আগে

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং তিন দিনের ছুটি শেষে গাজীপুরের শিল্পকারখানাগুলোতে আবারও উৎপাদন শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে দলে দলে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকরা। অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও চালু হয়নি বলে জানিয়েছে শিল্প পুলিশ।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ গাজীপুরের প্রায় সব কারখানা খোলা রয়েছে। এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে কারখানাগুলোতে শ্রমিকদের কর্মস্থলে ফেরার এমন চিত্র দেখা গেছে।


খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, সালনা, বাঘের বাজার, মেম্বারবাড়ী, বাংলাবাজার, টঙ্গী, গাজীপুরা, নাওজোর ও শ্রীপুর শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।


গাজীপুর শিল্পাঞ্চলের তথ্যমতে, সকাল থেকে গাজীপুরের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে। সকাল থেকে তেমন কোনো আন্দোলন বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। তবে গাজীপুর মহানগরীর বাংলাবাজার এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিয়ে বের হয়ে বিক্ষোভ করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।


ডিবিসি/এসভিএন

আরও পড়ুন