ডিবিসি নিউজdbcnews.tv

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছেন ১ হাজার ১৫ জন রোগী। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।

 

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

 

একই সময়ে সারা দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে। তাঁদের মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের হাম শনাক্ত হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন