ডিবিসি নিউজdbcnews.tv

বিবিধ

বাংলাদেশের বাজারে ইয়ামাহার নতুন XSR ও MT-15 V2 Monster Edition

বাংলাদেশের বাজারে ইয়ামাহার নতুন XSR ও MT-15 V2 Monster Edition

বিবিধ

বাংলাদেশের বাজারে ইয়ামাহার নতুন XSR ও MT-15 V2 Monster Edition

Mushfiqur Rahman

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

বাংলাদেশের বাজারে ইয়ামাহার নতুন দুটি মোটরসাইকেল এনেছে এসিআই মোটরস। মডেল দুটি হলো Yamaha XSR ও Yamaha MT-15 V2 Monster Edition।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আনুষ্ঠানিকভাবে মোটরসাইকেল দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হাজিমে আওতা, পরিচালক হিরোশি সেতোগাওয়া এবং এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মোটরসাইকেলপ্রেমীরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

Yamaha XSR
১৫৫ সিসির নিও-রেট্রো মডেল Yamaha XSR-এ ক্ল্যাসিক নকশার সঙ্গে রয়েছে ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) ও ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (TCS)। মোটরসাইকেলটি ব্ল্যাক মেটালিক, মেটালিক গ্রে ও ভিভিড রেড-এই তিন রঙে পাওয়া যাবে।

 

মডেলটির নির্ধারিত দাম ৫ লাখ ৯৯ হাজার টাকা। প্রথম ১০০ জন ক্রেতা ৫ হাজার টাকা ছাড়ে ৫ লাখ ৯৪ হাজার টাকায় এটি কিনতে পারবেন।

 

Yamaha MT-15 V2 Monster Edition
নেকেড স্পোর্টস মডেল Yamaha MT-15 V2 Monster Edition সীমিত সংখ্যায় বাজারে এনেছে এসিআই মোটরস। মনস্টার গ্রাফিক্সের পাশাপাশি এতে রয়েছে ডুয়াল-চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ও কালার TFT ডিসপ্লে।

 

মডেলটির নির্ধারিত দাম ৬ লাখ ২০ হাজার টাকা। প্রথম ১০০ জন ক্রেতা ৫ হাজার টাকা ছাড়ে ৬ লাখ ১৫ হাজার টাকায় এটি কিনতে পারবেন।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন