ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সারা বাংলা

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সিনিয়র রিপোর্টার, টাঙ্গাইল

ডিবিসি নিউজ

৪০ মিনিট আগে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা, রোগনির্ণয় পরীক্ষা ও চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান। এসব অনিয়ম-দুর্নীতির তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে এসব অনিয়ম-দুর্নীতির প্রমাণ পান বলে জানান তিনি।

 

পরিদর্শনকালে ১২ কোটি টাকা মূল্যের হৃদ্‌রোগের চিকিৎসায় ব্যবহৃত ক্যাথল্যাব থাকা সত্ত্বেও রোগীদের অন্যত্র পাঠানো, এমআরআই ও সিটি স্ক্যানসহ উন্নত রোগনির্ণয় যন্ত্র থাকা সত্ত্বেও পরীক্ষা না করা এবং প্যাথলজি বিভাগে রক্ত পরীক্ষার নির্ধারিত ফি ২০ টাকার পরিবর্তে ৯০০ টাকা আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠে আসে।

 

অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, হাসপাতালের ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংরক্ষণাগারসহ বিভিন্ন বিভাগে বছরের পর বছর ধরে অনিয়ম-দুর্নীতি চলে আসছে। প্রতিটি অনিয়ম লিপিবদ্ধ করা হয়েছে। সংরক্ষণাগারে ডেন্টাল ও প্যাথলজি বিভাগসহ বিভিন্ন রোগনির্ণয় পরীক্ষার যন্ত্রপাতি ও যন্ত্রাংশ থাকলেও সংশ্লিষ্টরা সুনির্দিষ্ট কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ ছাড়া সরকারি নিয়ম বহির্ভূতভাবে হাসপাতালের একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

 

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর এবং এর আগে সাংবাদিকদের সামনে তা উপস্থাপনের নির্দেশ দেন অতিরিক্ত মহাপরিচালক।

 

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগে জনবল সংকটের কারণে এসব অনিয়ম-দুর্নীতি হয়েছে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন