ডিবিসি নিউজdbcnews.tv

জাতীয়

নাশকতা ঠেকাতে ৩৮ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার মোতায়েন

নাশকতা ঠেকাতে ৩৮ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার মোতায়েন

জাতীয়

নাশকতা ঠেকাতে ৩৮ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার মোতায়েন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে

দেশজুড়ে রেলযোগাযোগে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশের গুরুত্বপূর্ণ ৩৮টি রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সদস্যদের মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হয়।

 

মাঠ পর্যায়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েনকৃত ৩৮টি স্থানে ৩৮ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট দায়িত্ব পালন করছেন। সাধারণ যাত্রীদের জানমালের নিরাপত্তা এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন পরিচালক ও জেলা কমান্ড্যান্টরা সার্বক্ষণিক তদারকি করছেন।

 

বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও পোশাক শ্রমিকদের অসন্তোষসহ সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা নিয়ন্ত্রণে গাজীপুর, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ দেশের ৯টি গুরুত্বপূর্ণ জেলায় প্রায় এক মাস ধরে ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁদের এই পেশাদারিত্ব ইতিমধ্যে দেশজুড়ে প্রশংসিত হয়েছে।

 

রায়ট কন্ট্রোলে বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ব্যাটালিয়ন যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা রুখতে সদা প্রস্তুত রয়েছে উল্লেখ করে বাহিনীটি জানায়, জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গী করে নিরাপদ বাংলাদেশ গড়তে তাদের এই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পথচলা অব্যাহত থাকবে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন